এশিয়া সেরার তাজ ভারতের ঝুলিতে....
বিস্তারিত পড়ুন: ২০১৮ সালের পর এশিয়া কাপ জিতল ভারত। আজ, রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩ ফাইনালে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলংকা। এই দুইটি টিমই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এর আগে ভারত এশিয়া কাপ জিতেছিল ৭ বার। শ্রীলংকা ৬ বার। ২০১০ সালের পর ফের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত শ্রীলংকা। টসে জিতে প্রথমে ব্যাটিং বাছেন লংকান অধিনায়ক। মোহাম্মদ সিরাজ একাই তছনছ করে দেন শ্রীলংকানদের ইনিংস। ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬.১ ওভারে ম্যাচ শেষ করেন ভারতের ওপেনাররা। ১০ উইকেটে জয়ী ভারত। অষ্টম এশিয়া কাপ এল ভারতে। বিশ্বকাপের আগে এশিয়া জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া।

0 Comments