দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বাস। আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার 
 সফিপুর এলাকায়। 


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। তবে এর আগেই বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।