স্ট্রাইক রেট সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকার; ১১০.২২। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ বার ৩০০ রানের বেশি করা দলও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে ওভারপ্রতি মাত্র ৪.৬১ রান তুলে বাংলাদেশ যেন এটাও বুঝিয়ে দিয়েছে, এখনো ওয়ানডের সেকেলে ধারা থেকে বেরোতে পারেনি। এ তালিকাতেও বাংলাদেশের ওপরে আছে নেদারল্যান্ডস। ডাচরা ওভারপ্রতি ৪.৮১ রান তুলেছে। শুধু বাংলাদেশ ও নেদারল্যান্ডসেরই ওভারপ্রতি রান রেট ৫-এর কম।
দ্রুত রান তোলায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক-হাইনরিখ ক্লাসেনরা ওভারপ্রতি ৬.৯২ রান তুলেছেন। ওভারপ্রতি ৬-এর বেশি রান তুলেছে আরও চার দল—নিউজিল্যান্ড (৬.৪৮), অস্ট্রেলিয়া (৬.২৫), পাকিস্তান (৬.১২), ভারত (৬.১২)।
নাজমুল হাসান যেন ব্যাটিংটাই ভুলে গেছেন। ছবি: আইসিসি
অভিজ্ঞ তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তামিমের পরিবর্তে কোনো বিকল্প ওপেনারকেও রাখা হয়নি। লিটন দাস ও তানজিদ হাসান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও প্রতি ম্যাচেই তাঁদের খেলানো হচ্ছে। বেশির ভাগ ম্যাচে তিনে নামা নাজমুল হোসেন যেন ব্যাটিংই ভুলে গেছেন! সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি নাজমুল। মেহেদী হাসান মিরাজকেও মাঝেসাজে ওপরে তুলে আনা হলেও লাভ হয়নি।
প্রথম পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারানো, স্ট্রাইক রেট ও রান রেটে তলানিতে থাকাটা যেন বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণগুলোই আরও স্পষ্টভাবে তুলে ধরছে।


0 Comments